• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে যশোরে ছুরিকাঘাত, যুবক আশঙ্কাজনক

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ফয়সাল হাসান প্রান্ত (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত সোয়া ১২টার দিকে শহরের বারান্দীপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফয়সাল হাসান প্রান্ত বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ও ফজলুর রহমানের ছেলে। মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরার ছেলে অভিযুক্ত জিতু (৩০) ফয়সালা হাসান প্রান্তর ওপর হামলা চালায় বলে বলে আহত পরিবারের সদস্যরা জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত জিতু ধারালো চাকু দিয়ে ফয়সালকে ডান বুকে সামনে ও পেছনে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ফয়সালের চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ফয়সালের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাটি শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া  হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd