• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বোর্ডে এসএসসি বাংলা ২য় পত্রে অনুপস্থিত ২০০৯, বহিষ্কার ২

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :

যশোর শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসএসসি বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং অনুপস্থিত ছিলেন ২০০৯ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কেন্দ্র নং-২৩৬ থেকে রোল নং ২০২২৯৭ এবং মেহেরপুর জেলার বেতবাড়ীয়া উপজেলার কেন্দ্র নং-৪১৩ থেকে রোল নং ২৬৫০০৮-এর পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ২৯৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ৩৩ হাজার ৪৬২ জন। অনুপস্থিত ছিল ২০০৯ জন।
জেলা ভিত্তিক অংশগ্রহণকারীর মধ্যে খুলনায় ১৮ হাজার ২৫১ জন, বাগেরহাটে ৯ হাজার ৩৬৫ জন, সাতক্ষীরায় ১১ হাজার ৯১৩ জন, কুষ্টিয়ায় ১৬ হাজার ৩৫১ জন, চুয়াডাঙ্গায় ৭ হাজার ২৮৭ জন, মেহেরপুরে ৪ হাজার ৬৯৭ জন, যশোরে ১৮ হাজার ৫৭১ জন, নড়াইলে ৪ হাজার ৯১৬ জন, ঝিনাইদহে ১২ হাজার ৬৮২ জন এবং মাগুরায় ১১ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd