• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে বিনাবেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনাবেতনে ভর্তির সুযোগ পেলেন অস্বচ্ছল পরিবারের চার মেধাবী ছাত্রী।
২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজের গভর্নিং বডির ২৪তম সভায় ১৬টি আবেদনপত্র যাচাই বাছাই শেষে ভর্তিযোগ্য ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।
এরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মাহবুর সানার মেয়ে তাজমিরা খাতুন, তালা উপজেলার শাহাদত হোসেন জমাদ্দারের মেয়ে তাসনিম সুলতানা বৃষ্টি, খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেবাশীষ মন্ডলের মেয়ে বৃষ্টি মন্ডল ও বাগেরহাট জেলার স্মরণখোলা উপজেলার আব্দুর রহমান খলিফার মেয়ে সুমাইয়া।
মেডিকেল ভর্তি যুদ্ধে অংশ নিয়ে কৃতকার্য হয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান নাই এই মেধাবীরা। বিকল্প বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আর্থিক সামর্থও নেই তাদের পরিবারের। তাই মেডিকেল কলেজটির ১৫তম ব্যাচে মেধাবী ও অস্বচ্ছল কোটায় টিউশন ফি এবং ভর্তি ফি ছাড়া ভর্তির সুযোগ পেয়ে আবেগাপ্লুত ছাত্রীরা মহান সৃষ্টিকর্তা এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাত্রীরা।
সন্তান ভর্তির সুযোগ পাওয়ায় খুশিতে কেঁদে ফেললেন অভিভাবকদের। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, সারাজীবনের স্বপ্ন চিকিৎসক হবার সুযোগ পেয়েছে প্রিয় সন্তানরা।
গভর্নিং বডির সভায় সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বিএমএন্ডডিসি ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনিত ১০ জন ছাত্রী এবং তাদের অভিভাবকদের সাক্ষাতকার গ্রহণ করা হয়। যাচাই বাছাই শেষে চার জনকে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়। এরপর তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।
মেডিকেল কলেজের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।
উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসানাত মো: আহসান হাবীব, ডা. নাজমুন নাহার, রাহেলা রহমত উল্লাহ, অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, ডা. সুস্মিতা নার্গিস, ও সদস্য সচিব আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd