• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে হাম রোগীর সংখ্যা বেড়েছে, নতুন শনাক্ত ১৩

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
যশোরে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী,একই সময়ে নতুন করে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩৯২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫ জন নিশ্চিত রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন। মোট ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৯২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৩৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সচেতন হওয়া এবং শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd