• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বোর্ডে এসএসসিতে অংশ নিচ্ছে ১৫৪ জন প্রতিবন্ধী

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
মঙ্গলবার ২১ এপ্রিল যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন ১৫৪জন প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। তারা মুল সময়ের সাথে অতিরিক্ত ৩০মিনিট সময় পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে ২৪ জনের সাথে শ্রুতি লেখক নিয়োগ দেওয়ার অনুমোদন মঞ্জুর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থীর জন্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৫৪ জন পরীক্ষার্থীকে পরীক্ষার মূল সময়ের সাথে অতিরিক্ত ৪৫ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন নিশ্চিত করেছেন।
উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম জানান, তার প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন দুইজন শিক্ষার্থী রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় অতিরিক্ত সময়ের জন্য বোর্ডে আবেদন করা হয়। কর্তৃপক্ষ প্রত্যেকে ৪৫ মিনিট সময় বৃদ্ধি করেছেন।
এছাড়া ২৪ জন শিক্ষার্থীর পরীক্ষার সময় শ্রুতি লেখক নিয়োগের বিষয়টি মঞ্জুর করা হয়েছে। আব্দুল গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠানে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার অতিরিক্ত সময় ও শ্রুতি লেখকের ব্যাপারে বোর্ডে আবেদন করা হয়। বোর্ড কর্তৃপক্ষ শ্রুতি লেখকের নিয়োগের ব্যাপারে অনুমোদন দিয়েছেন।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন জানান, প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ৪৫ মিনিট সময় বেশি দেওয়া হয়েছে। এছাড়া ২৪ শিক্ষার্থীর জন্য শ্রুতি লেখক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd